কুড়িগ্রামে তারামন বিবির মোড়ে ট্রাক দুর্ঘটনা: বসতঘরে উল্টে পড়ল মালবাহী ট্রাক
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:
৭ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে রাস্তা ক্রসিংয়ে ব্যর্থ হয়ে একটি বাড়িতে ট্রাক উল্টে পড়ে যায়। দিনাজপুর থেকে নাগেশ্বরী যাওয়ার পথে এবং নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম মুখী একটি ট্রাকের সঙ্গে তারামন বিবি মোড়ে ক্রসিং করতে গিয়ে দিনাজপুর থেকে আসা ট্রাকটি উল্টে পড়ে যায়। এবং একটি বাড়ির পাঁকা দেওয়াল ও চাল ভেঙ্গে যায়। দীর্ঘদিন থেকে রাস্তায় ছোট ছোট খাল এবং ভাঙ্গাচোরা হওয়ার কারণে এমন ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক পাপ্পু মিয়া। রাত ১২ টার দিকে রাস্তা ক্রসিংয়ের সময় ট্রাকটি উল্টে পাপ্পুর বাড়িতে পড়ে যায়। এবং পাঁকা দেওয়াল ও চাল ভেঙ্গে যায়।
এ বিষয় প্রত্যক্ষদুর্শীরা জানান, যে ঘরের দেওয়াল ভেঙ্গে যায় সেই ঘরের মধ্যে ছিলেন ৪ (চার) জন। তবে ৪ (চার) জনের মধ্যে কারো কোন ক্ষতি হয়নি। কিন্তু হঠাৎ ট্রাক উল্টে যাওয়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।
ঘরে থাকা এক ছেলে আলফা জানায়, ঘুমের মধ্যে হঠাৎ জোড়ে শব্দ হয়ে ঘর কেঁপে উঠে। তখন আমি এবং আমার মা বাবা উঠে পড়ি। এবং দেখতে পাই ট্রাক ঘরের উপর উল্টে পড়ে দেওয়াল ও চাল ভেঙ্গে গেছে। যদি পাঁকা দেওয়াল না থাকতো তাহলে আজ আমরা এখানে লাশ হয়ে থাকতাম। ভাগ্যক্রমে পাঁকা দেওয়াল ছিলো জন্য বেঁচে গিয়েছি।
ট্রাকের ড্রাইভার মোঃ সুজন মিয়া বলেন, দিনাজপুর থেকে চাউল নিয়ে আসতে ছিলাম আমি। তাতে নাগেশ্বরী থেকে একটি ট্রাক আসে। তখন ট্রাকটি ক্রসিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান রাস্তা ছোট এবং ভাঙ্গাচোরা হওয়ার কারণে এই সমস্যা হয়েছে। তবে ট্রাকে থাকা ড্রাইভারের কোন শারিরীক ক্ষতি হয়নি বলে জানান ট্রাক ড্রাইভার
পরে ট্রাকের সংশ্লিষ্টরা চেইনের মাধ্যমে ট্রাকটি উদ্ধার কাজ চালায় এবং ক্ষতিগ্রস্ত পরিবার কে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয় তারা।









