কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ জন নিহত
আতিকুজ্জামান, (শার্শা)যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন শাহীনুর রহমান (৩৫) উলাশী খালপাড় গ্রামের জুলফিকার সিদ্দিকের ছেলে,তোজাম্মেল হোসেন (৪২) উলাশী গ্রামের মৃত আতিয়ার গাইনের ছেলে।
সোমবার (১১ মে) সকাল ৭ টার খাজুরা গ্রামস্থ কেবি ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে নাভারন থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এবং উলাশি থেকে নাভারন গামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শাহীনুর রহমান নিহত হন। আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক ট্রাক আটক করা হয়েছে, ড্রাইভার হেলপার পালাতক রয়েছে,আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।









