ফেনীতে এক ব্যক্তির সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন, তদন্তের উদ্যোগ
সূত্রঃ সংগৃহীত
ফেনী প্রতিনিধি
ফেনীতে নিজেকে সাংবাদিক ও অনলাইন আইটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত দাবি করে বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করা এক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। তবে ওই ব্যক্তির পূর্ণ পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছেন ওই ব্যক্তি। এছাড়া একটি সংবাদমাধ্যমের জেলা ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দাবি করা হচ্ছে। তার প্রকৃত পদবি, কর্মপরিচয় এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
ইতোমধ্যে তার পরিচয়, কর্মপরিচয় এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের চেষ্টা চলছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রমাণযোগ্য তথ্য হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়ারও চেষ্টা চলছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হবে।
এমকে/বিএম২৪









