সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম
সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



এখনও সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান এখনও সংশোধন হয়নি। ফলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন। তবে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে। মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।



তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিরোধী দলেরও প্রার্থী আছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত।



সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনও যোগদান করেনি।



তিনি আরও বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে।




এমকে/বিএম২৪