শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।


তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। এই বিধান শেখ মুজিবুর রহমানই আইন করে গেছেন।


আইনমন্ত্রী আরও বলেন, দেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।


এদিকে ভূমি রেজিস্ট্রেশন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসতে হবে।


সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলো হয়রানিমুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, এরপরও কেউ হয়রানির শিকার হলে এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


এমকে/বিএম২৪