যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।


রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।


সার্জিও গর বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়েছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে। এর ফলে দেশটির আগের ক্রয়াদেশের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।


পোস্টে সার্জিও গর আরও দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।



এমকে/বিএম২৪