মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের মতবিনিময় হয়েছে।


স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের ফাঁকে তাঁদের এ সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।


বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।


তবে তাঁদের মধ্যে বিস্তারিত কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।