নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করেন ।
এসভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে 'সেফ সিস্টেম অ্যাপ্রোচ' গ্রহণ, চালকদের প্রশিক্ষণ, সড়ক আইন প্রয়োগ এবং পথচারীদের সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ উন্নত দেশের মতো নিরাপদ সড়ক নিশ্চিত করতে সেফ সিস্টেম অ্যাপ্রোচ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
জনসচেতনতা বৃদ্ধি সড়ক দুর্ঘটনামুক্ত সমাজ গড়তে নিসচা’র খাগড়াছড়ি জেলা কমিটি স্থানীয় পর্যায়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
সড়ক শৃঙ্খলা ফেরাতে সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানানো হয় এই মতবিনিময় সভায়।
এবং মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় চালক, পথচারী এবং কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নিসচা’র মতবিনিময় সভাগুলো নিয়মিত অনুষ্ঠিত করা জন্য জোর দেওয়া হয় ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো: দুলাল হোসেন, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, প্রমোদ বিকাশ ত্রিপুরা, সাইফুদ্দিন আবু আনসারী মিঠু , এডভোকেট মো: রবিউল ইসলাম ও টিন্টু ত্রিপুরা।









