গুম হওয়া ব্যক্তির পরিবারকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার(২৬ জুন ) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে বক্তব্য রাখছিলেন তিনি।
মন্ত্রী বলেন, “গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করতে সরকারকে প্রস্তাব দেওয়া হবে।
“গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সকল লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে।”
সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।









