দৈনিক সময় বায়ান্নের প্রকাশনার ৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
সরকার নিবন্ধিত পাঠক নন্দিত জাতীয় গণমাধ্যম "দৈনিক সময় বায়ান্ন"পত্রিকার প্রকাশনার ৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) কলাতলী সবুজ বাংলা রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সভাপতি ও দৈনিক সময় বায়ান্ন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. নুরুল আমিন হেলালী। বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয় ও জাহেদ আলম এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময় বায়ান্নের সম্পাদক ও প্রকাশক শম্ভু চন্দ্র সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সহসভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি কামাল হোসেন আজাদ,মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক আয়াজ রবি,দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক সম ইকবাল বাহার চৌধুরী,কক্সবাজার জেলা প্রেসক্লাব সহসম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ, সোনাই ছড়ি পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম,বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম চৌধুরী প্রমুখ।
আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে অতিথিরা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিনিধিদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিরা কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করেন। এ সময় তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। আনন্দঘন পরিবেশে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও পত্রিকার বিভিন্ন জেলার প্রতিনিধি ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








