ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৪৬, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৭৪ এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


অভিযানে ১৪ হাজার ৬৭৮টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।


ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



এমকে/বিএম২৪