জাবিতে সরকার ও রাজনীতি বিভাগের উদ্যোগে উপ-উপাচার্য অধ্যাপক সেলিমকে সংবর্ধনা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
জাবিতে সরকার ও রাজনীতি বিভাগের উদ্যোগে উপ-উপাচার্য অধ্যাপক সেলিমকে সংবর্ধনা

জাবি  প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিমকে নতুন উপ-উপাচার্য (শিক্ষা) দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. শামছুল আলম জাবি সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণের পাশাপাশি অনুভূতি ব্যক্ত করে।

এসময় সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের গ্রজুয়েট সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 

"প্রফেসর শামসুল আলম সেলিম স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের অভিভাবক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় তিনি শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের পাশে থেকেছেন সাহস, স্নেহ ও মানবিকতার সঙ্গে। ব্যক্তিগতভাবেও সংকটের মুহূর্তে তাঁর সহযোগিতা ও সমর্থন আমি সবসময় পেয়েছি।"

আজকের এই আয়োজন স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। একজন শিক্ষক হিসেবে তাঁর আন্তরিকতা, ত্যাগ ও মানবিকতা আমাদের অনুপ্রাণিত করে। সরকার ও রাজনীতি বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত এবং স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, সাবিনা ইয়াসমিন।

উপ-উপাচার্য (শিক্ষা) ড. শামছুল আলম উপস্থিত সাবেক, বর্তমান শিক্ষার্থী ও শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই সম্মাননা আমাকে সত্যিই অভিভূত করেছে। আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমি এখনও অর্জন করতে পারিনি। আমার জীবনের বিভিন্ন অর্জনের পেছনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সহকর্মীদের অবদান রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ন্যায়ের পক্ষে থাকা এবং সততার সঙ্গে কাজ করার শিক্ষা আমি এই বিভাগ থেকেই পেয়েছি।"

"বর্তমানে যে দায়িত্বে আছি, সেটিকে আমি ব্যক্তিগত অর্জন নয়, বরং আপনাদের বিশ্বাস ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে দেখি। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও ইতিবাচক পরিবেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। একই সঙ্গে এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী আয়োজনগুলো সফল করার জন্য সবার সহযোগিতা কামনা" করেন অধ্যাপক সেলিম।

এছাড়াও বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক মো. আব্দুল মান্নান। বিভাগের বর্তমান শিক্ষকরা এবং সাবেক শিক্ষার্থী ও জনসংযোগ অফিসের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সুমন, শারিরীক শিক্ষা অফিসের উপ-পরিচালক, অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন টুটুল, ডেপুটি রেজিস্টার মো. আবদুর রহমান বাবুলসহ বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রখ্যাত সাংবাদিক, শিক্ষক, খেলোয়াড় ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।