ডবলমুরিংয়ে হত্যাকাণ্ডের ৪ ঘণ্টার মধ্যেই প্রধান ৭ আসামি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিবেদক:
*ডবলমুরিং মডেল থানার অভিযানে হত্যা মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যেই হত্যার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০৭ জন আসামী গ্রেফতার প্রসংগে।*
গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে এবং একজন আসামি গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলার একপর্যায়ে আবু সিদ্দিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আসামিরা মরদেহ গুমের উদ্দেশ্যে গ্যারেজের ভিতর থাকা একটি মিনি পিকআপে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার বাদী মোঃ আসলাম (৩৪), এজাহারে দায়ের করেন। এপ্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৩, তাং-১৭/০৭/২০২৬ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
ডবলমুরিং মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে হত্যা মামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত আসামী ১। শেখ আহমেদ রুবেল (৩৫), ২। মোঃ সাইফুল ইসলাম (২৭), ৩। মনিরুজ্জামান মামুন (২৮), ৪। মো: জামাল উদ্দিন মিজান (৪৫), ৫। মোঃ গোলাম রব্বানী (৫৫), ৬। মোঃ আবুল বাশার (৩৯), ৭। পেয়ার আহাম্মদ (৫৫) দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। মামলাটি তদন্তাধীন।








