ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদ্যাপনে সিএমপিতে মতবিনিময় সভা
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মতবিনিময় সভা করেছে।
সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তির সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং পবিত্র মিলাদুন্নবী (স.) উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভা শেষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.)-এর অনুষ্ঠান সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এমকে/বিএম২৪









