তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



বিশ্বের দুই সামরিক পরাশক্তি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। আজ শুক্রবার (৭ আগস্ট) সৌদিতে ‘মক্কা চুক্তি’ নামে এ চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।



এই চুক্তিতে বলা আছে তিন দেশের একটির ওপর যদি অন্য কোনো দেশ হামলা চালায় তাহলে এই হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


মক্কা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের এক আইনপ্রণেতা বলেছেন, এই চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না। যদি তারা নিরাপত্তা চায় তাহলে তাদের নীতি পরিবর্তন করতে হবে।


ইব্রাহিম রেজাই নামে এ আইনপ্রণেতা এক্সে লিখেছেন, “সৌদিদের অবশ্যই জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না। যেমনটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক তাদের কোনো নিরাপত্তা এনে দেয়নি।”


“আপনারা (সৌদি আরব) নিজেদের নীতিতে সংস্কার আনুন যেন অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা না চাইতে হয়।”


ইব্রাহিম রেজাই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য।


সূত্র: আলজাজিরা



এমকে/বিএম২৪