নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে পেশাগত দায়িত্ব পালনকালে (বিটিভি) সাংবাদিকের ওপর হা'ম'লা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে পেশাগত দায়িত্ব পালনকালে  (বিটিভি) সাংবাদিকের ওপর হা'ম'লা

জুয়েল রানা,  নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলা হয়েছে। তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলা হয়েছে। তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গেলে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হা'ম'লা চালায়।

মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বা/মে২৪/ম