খাগড়াছড়ি রাধামাধব মন্দিরে চুরির ঘটনা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
খাগড়াছড়ি রাধামাধব মন্দিরে চুরির ঘটনা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি চেংঙ্গী ব্রীজ সংলগ্ন রাধামাধব মন্দিরে গত ১১ ও ১৩ ই ফেব্রুয়ারী মধ্যরাতে রাধা মাধব মন্দির প্রাঙ্গন থেকে ১১টি ফিটলের বিগ্রহ মূর্তি ও ১২ আনা স্বর্ণ অলংকার চুরি হয়

  যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা মতো। 

সকালে মন্দিরে পুরোহিত মন্দিরের মুল দরজা খুলতে গেলে দেখতে পান মন্দিরের কাঠের জানালা ভাঙ্গা এর কিছুক্ষণ পরেই দেখতে পান মন্দিরে পুজিত সেবায়েত যে বিগ্রহ ছিলো সেই গুলো নেই।

এরপর তিনি মন্দিরের পাশ্ববর্তী লোকজনদের ডেকে এই দৃশ্য দেখান এতে ক্ষোভে ফেটে পড়েন সনাতনধর্মের লোকজন। 

এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে রাধামাধব মন্দিরটি পাঁচ বারের মতো চুরি হয়। এই ঘটনা নিয়ে খাগড়াছড়ি সদর থানায় বীরেন্দ্র কুমার দেবনাথ একটি অভিযোগ করেন।


বা/মে২৪/ম