কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার, ১০৫ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:২১ এএম
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার, ১০৫ পিস ইয়াবা উদ্ধার

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

আজ রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ ( আট ) জন মাদক কারবারী ও মাদক সেবীকে গ্রেফতারসহ ১০৫ ( একশত পাঁচ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

অভিযানটি কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা সহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানকালে নিম্নবর্ণিত আসামিগণকে গ্রেফতার করা হয়- মোঃ বেলাল হোসেন ( ৩০ ), পিতা - মোঃ আব্বাস আলী, সাং- মসজিদ কলোনী, রিজার্ভ বাজার, মোঃ সাব্বির ( ২৭ ), পিতা - আঃ শুক্কুর, মাতা- রেনু আক্তার, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার। মোঃ আরিফ ( ২৩), পিতা- মহিউদ্দিন, মাতা- নুর জাহান বেগম, সাং- রিজার্ভ বাজার, আঃ আলীর স্কুলের নিচের রাস্তা। মোঃ ওমর ফারুক ( ২৪ ), পিতা- মোঃ আফজাল, সাং- রিজার্ভ মুখ। মোঃ মেহেদী হাসান ( ৪০ ), পিতা - দুলাল, মাতা- হোসনে আরা বেগম, সাং - সদর হাসপাতাল এলাকা। মোঃ হৃদয় ( ২০ ), পিতা - লাল মিয়া, মাতা- আম্বিয়া খাতুন, সাং- রিজার্ভ বাজার, নদীর পাড়। মোঃ ওসমান ( ২৬ ), পিতা - মৃত জসিম মিয়া, সাং - রিজার্ভ মুখ, শহীদ মিনার এলাকা। মোঃ আয়েছ ( ৩৩ ), পিতা - মৃত আঃ হক, মাতা - পাকিজা বেগম, সাং - মসজিদ কলোনী, রিজার্ভ বাজার।

( সকলের থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা )

গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১০৫ ( একশত পাঁচ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।