সিনেটে কে সব থেকে এগিয়ে?

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
সিনেটে কে সব থেকে এগিয়ে?

রাজশাহী বিশ্ববিদ্যালয়:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৫৫ জন প্রার্থী। তাদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৫ জন নির্বাচিত হয়েছেন সিনেট সদস্য হিসেবে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা হলেন— ১. সালাহউদ্দিন আম্মার — ১২,৮৩৩ ভোট ২. মো. মোস্তাকুর রহমান জাহিদ — ৯,৪৬৭ ভোট ৩. ফাহিম রেজা — ৮,২০৫ ভোট ৪. আকিল বিন তালেব — ৫,৭০৭ ভোট ৫. এস. এম. সালমান সাব্বির — ৪,৬৯০ ভোট

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিনেট নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।