তিন প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা এটি চুক্তিই নয়, যুগান্তকারী উদ্যোগ খাগড়াছড়িবাসীর জন্য
বিপ্লব তালুকদার,খাগড়াছড়ি প্রতিনিধি:
আরন্যক ভ্যাকসিন হোম ও পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরী এর মধ্যে চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর খাগড়াছড়ি জেলা শাখার সাথে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরী এই চুক্তি স্বাক্ষর হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হল রুমে এই আয়োজন করা হয়।
আরন্যক ভ্যাকসিন হোম এর চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াস উজ-জামান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরী এর ব্যবস্থাপনা পরিচালক ডা.পলাশ মিত্র,আরন্যক ভ্যাকসিন হোম এর ব্যবস্থাপনা পরিচালক যুতিষ্ঠি কুমার দাস,সাংবাদিক জরুহুল আলমসহ অনেকে এতে উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, এই চুক্তির মধ্য দিয়ে সাধারন মানুষের সেবা এবং খাগড়াছড়িকে এগিয়ে নিতে যুগান্তকারী উদ্যোগ। এ চুক্তির ফলে খাগড়াছড়িবাসী তাদের সেবা পাবে। একই সাথে নিজেদের যেকোন বিপদে ভ্যাকসিন সুবিধা আরো তরান্বিত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।









