খুলনার রূপসায় ফাঁকা গলিতে এক রাউন্ড গুলিবর্ষণ, এলাকায় পুলিশের পাহারা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
খুলনার রূপসায় ফাঁকা গলিতে এক রাউন্ড গুলিবর্ষণ, এলাকায় পুলিশের পাহারা

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার রূপসা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের একটি ফাঁকা গলিতে এক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।


এলাকাবাসী জানান, হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান তারা। তবে কে বা কারা এবং কী কারণে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪