পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
সংগৃহীত
বিনোদন ডেস্ক
রাজধানীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। র্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসর। অনুষ্ঠানে একটি বেসরকারি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন মিষ্টি জান্নাত।
অনুষ্ঠানের একপর্যায়ে র্যাম্পে হাঁটতে গিয়ে বিপত্তি ঘটে। অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পান অভিনেত্রী। এতে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মিষ্টি জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর সহকারীর সঙ্গে কথা হলে তিনি অভিনেত্রীর হাসপাতালে থাকার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তবে পায়ের আঘাত কতটা গুরুতর এবং চিকিৎসকরা কী জানিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এমকে/বিএম২৪








