খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

সভা থেকে নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংস ঘটনায় উদ্বেগ জানান। যে কোন ঘটনা নিয়ে সহিংসতা ও উভয় পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের খুঁজে বের করার পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়। 

গতকালের সংঘর্ষের ঘটনা যাতে অনাকাঙ্ক্ষিত হয়ে আর না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।