এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস

সূত্রঃ সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক


আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ পড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সাইফউদ্দিনের বদলে এশিয়ান গেমসের দলে কে সুযোগ পাচ্ছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে তাঁর বদলি হিসেবে আলিস আল ইসলামের নাম চূড়ান্ত করেছে বিসিবি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।


সবকিছু ঠিক থাকলে এশিয়ান গেমসের দলে যুক্ত হতে যাচ্ছেন আলিস। একজন পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় স্পিনারকে নেওয়া হলে এই বিভাগে দলের শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। পরে এমআরআই করানোর পর তাঁর গুরুতর চোট ধরা পড়ে।