একাদশ শ্রেণির ভর্তি উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সহায়তা কেন্দ্র চালু

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম
একাদশ শ্রেণির ভর্তি উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সহায়তা কেন্দ্র চালু

সূত্রঃ বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


একাদশ শ্রেণির ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে সহায়তা কেন্দ্র চালু করেছে শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদল।


সংগঠনটির নেতাকর্মীরা জানান, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন তথ্যগত সহায়তা, অনলাইন আবেদনসংক্রান্ত দিকনির্দেশনা এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য এ সহায়তা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।


তারা বলেন, ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


ছাত্রদলের নেতারা আরও জানান, ভর্তি কার্যক্রম চলাকালে সহায়তা কেন্দ্রটি নিয়মিত খোলা থাকবে এবং আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।