কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি মিছিল
সূত্রঃ বিডি মেইল
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাক-প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে মোঃ আলীনূর হাসানের সভাপতিত্বে এবং মোঃ হাসানূর রহমান জুয়েলের সঞ্চালনায় নেতাকর্মীরা সমবেত হন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল, যুগ্ম আহ্বায়ক আজিজ মোড়ল, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মাসুম মোড়ল ও হুমায়ুন সরকার।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মোফা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের সভাপতি বিপ্লব, সদস্যসচিব সৈকত, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হোসেন সান্ত ও সাধারণ সম্পাদক হিমেলসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি প্রাক-প্রস্তুতি মিছিল বের করেন। মিছিলটি কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং মলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।








