সিংগাইরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
সিংগাইরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বল ওই গ্রামের লোকমান মাস্টারের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।


এমকে/বিএম২৪