দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনকালে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৭ বিজিবি ব্যাটালিয়নের বাবুছড়া এলাকার অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে দায়িত্ব পালনকালে সৈনিক মাহবুব আলম (৩০) সাপের কামড়ের শিকার হন। ডিউটি পোস্টে অবস্থানকালে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাপে কামড় দেয়।


পরে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়।


বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


এমকে/বিএম২৪