শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম
শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব শাড়ি বিতরণ করেন। উপজেলা প্রশাসন, শরীয়তপুর সদরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।


শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গোৎসব আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ হয়ে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা, মোফাজ্জেল হোসেন ফকির ও আব্দুল মান্নান মাদবর; বিএম হারুন অর রশীদ; জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু ও বিএম মহিউদ্দিন বাদল; জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ; সাবেক জিএস খলিলুর রহমান মোল্লা; জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আলী আজগর কাজী; জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ।


এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।