শরণখোলায় বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আহত ৩

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম
শরণখোলায় বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আহত ৩

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তিনটি যানবাহনে ধাক্কা দিয়েছে। এতে মো. হানিফ ব্যাপারী (৭০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ রোববার (৯ আগস্ট) সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামিম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকসহ তিনটি যানবাহনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক হানিফ ব্যাপারী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।

আহত ব্যক্তিরা হলেন খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) ও চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  



এমকে/বিএম২৪