ম্রাটের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে আজ মানববন্ধন

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম
ম্রাটের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে আজ মানববন্ধন

সূত্রঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার, রাজশাহী



সাংবাদিক ইব্রাহীম হোসেন সম্রাট ও আবির শেখের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং সম্রাটকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে আজ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।


মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের পেশাদার সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


এমকে/বিডিমেইল২৪