মিঠাপুকুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মামুন-রনি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০১:২৭ এএম
মিঠাপুকুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মামুন-রনি

সূত্রঃ সংগৃহীত

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অধ্যয়নরত মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মিঠাপুকুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য কমিটির সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম রনি।

৬ আগস্ট প্রকাশিত অনুমোদনপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাফুল ইসলাম, পলক চন্দ্র, শারমিন সুলতানা, মো. মুশফিকুর রহমান, আতিকা পারভীন মিথিলা, মো. ইব্রাহিম, ফাহিমা আক্তার, মো. মাজহারুল ইসলাম, মো. সোহেল রানা, তানিয়া ফারদিন ও সাজিদ হাসান সুজনসহ অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. পারভেজ হাসান সায়েম, ওমর ফারুক, মিনহুল জান্নাত মৌ, সাজ্জাদুর রহমান ও শারমিন।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিপন বর্মন, আব্দুল হাই, সালমান রহমান, ফাতেমা আক্তার মুনিকা, সাওমুন তালুকদার নিশা, সানজিদা জামান, রুহি ও বিপন শাহরিয়ার। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিনহাজুল ইসলাম ও মারফা ইয়াসমিন মিয়া।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. আহসান হাবিব, উপকোষাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা, প্রচার সম্পাদক জাওয়াদ সাজিদ, উপপ্রচার সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক গোলাম মোর্শেদ তামি এবং আইন ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. আল-আমিন সরকার দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে ক্রীড়া, সংস্কৃতি, পাঠাগার, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ক সম্পাদক পদেও শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম রনি বলেন, মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

নতুন কমিটির মেয়াদ এক বছর। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম আরও গতিশীল হবে।



এমকে/বিএম২৪