মিছিল থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে দুর্ঘটনা, আইসিইউতে সিরাজ
সূত্রঃ সংগৃহীত
সাইদুল ইসলাম আলভী, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট স্ট্র্যান্ড রোড এলাকায় ট্রাকের সঙ্গে সড়ক দুর্ঘটনায় সিরাজ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আজ বিএনপির একটি মিছিল থেকে ফেরার পথে মাঝিরঘাট স্ট্র্যান্ড রোড এলাকায় বড় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হন সিরাজ। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এদিকে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।








