রাঙামাটির কাউখালীতে ৮০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার
সূত্রঃ বিডি মেইল
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাউখালীতে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ মোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মহিউদ্দিন স-মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মোরশেদ আলম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম হাসনাবাদ এলাকার মো. নুরুল আলমের ছেলে।
কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাত খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোলাই মদগুলো জব্দ করে এবং মোরশেদ আলমকে গ্রেপ্তার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। পরে তাকে আদালতে পাঠানো হবে।









