বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন কক্সবাজার জেলা পুলিশ

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন কক্সবাজার জেলা পুলিশ

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারে সপ্তাহব্যাপী টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ। 

রবিবার (১২ জুলাই) সকালে চকরিয়া ও পেকুয়া উপজেলার কৈয়ারবিল,বরইতলী, টৈ টং, সদর ইউ/পি নন্দীর পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরসহ অন্যান্য কর্মকর্তারা।

 এসময় জেলা পুলিশ সুপার পানিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তার পাশাপাশি বিপদগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন। এছাড়া ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।