সিংগাইরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নিমির

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
সিংগাইরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নিমির

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে তাসিন ইসলাম নিমির ২০২৫-এ অনুষ্ঠিত পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। 

রোববার (১২ জুলাই) প্রকাশিত ফলাফলে সিংগাইর উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ কাদের ইন্টারন্যাশনাল স্কুল থেকে নিমির এ সাফল্য অর্জন করে । 

তাসিন ইসলাম নিমির সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলাম রিপনের ছেলে। তার মা ফারহানা হক মুক্তি সিংগাইর ৫ নং এ এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি জানান,নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও শিক্ষকদের সহযোগিতায় নিমির এ সাফল্য অর্জন করেছে। তিনি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন। 

তাসিন ইসলাম নিমির জানায়,ভবিষ্যতে সে সেনাবাহিনীর অফিসার হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে চায়। 

উল্লেখ্য, তাসিন ইসলাম নিমির ইতিপূর্বে উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ টি বেসরকারি বৃত্তি পরীক্ষায় ৭ টি ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে তিনটিতে বৃত্তি লাভ করে।