বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষ, গুরুতর আহত ৩
সূত্রঃ সংগৃহীত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে চলাচলের সময় দেশ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় মহাসড়কের ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।








