নাটোরের মশিন্দায় সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
নাটোরের মশিন্দায় সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

সূত্রঃ বিডি মেইল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া সড়ক নির্মাণকাজে মানসম্মত বালি ও খোয়ার পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে সড়কটির নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণে নির্ধারিত মানের উপকরণ ব্যবহার না করে নিম্নমানের বালি ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ সম্পন্ন হলে সড়কটি টেকসই হবে না এবং নির্মাণের অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।


স্থানীয়রা সড়ক নির্মাণকাজে নির্ধারিত মান ও সিডিউল যথাযথভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি দাবি করেছেন।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, “দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হবে। সিডিউল অনুযায়ী কাজ না হলে বা কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হবে।”