বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে যেভাবে মৃত্যু হলো অভিনেতা সোহেল খানের
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন অভিনেতা সোহেল খান। তাঁর মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে একই ইউনিটে কাজ করছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সোহেল খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি।
প্রায় দুই দশকের অভিনয়জীবনে নাটক ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘বীর’, ‘শান’ ও সর্বশেষ ‘জংলি’।
তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এমকে/বিএম২৪









