বগুড়ায় ধর্ষণসহ চার মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ধর্ষণসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ওমর আলী ওরফে ওমর ফারুককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই মোঃ ময়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওমর আলী উপজেলার বেতগাড়ি মণ্ডলপাড়া এলাকার মোঃ নুর আলমের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমর আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নারী ও শিশু নির্যাতনসহ মোট চারটি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ২৬ জুন হত্যা মামলা, ২০২৬ সালের ২৪ এপ্রিল অস্ত্র আইনে মামলা এবং ২০২৬ সালের ২১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ১৫ নভেম্বর শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









