নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পাথরবোঝাই ট্রাক
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টার দিকে বেলপুকুর থেকে পাথরবোঝাই করে ঢাকার ময়মনসিংহের উদ্দেশে রওনা হয় ট্রাকটি। পথে গুরুদাসপুর উপজেলার নয়া বাজার এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি লরিকে সাইড দিতে গিয়ে বিপাকে পড়েন ট্রাকচালক। এ সময় অতিরিক্ত বোঝাই থাকার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এমকে/বিএম২৪








