প্রথম আলোর ফেসবুক পেজে হঠাৎ ‘স্যরি’, কেন এমন পোস্ট—জানা গেল কারণ

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
প্রথম আলোর ফেসবুক পেজে হঠাৎ ‘স্যরি’, কেন এমন পোস্ট—জানা গেল কারণ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ শুধু ‘স্যরি’ লিখে পোস্ট দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় নানা আলোচনা ও কৌতূহল। কেউ পেজ হ্যাক হওয়ার আশঙ্কা করেন, আবার কেউ এটিকে বিশেষ কোনো প্রচারণার অংশ বলে ধারণা করেন। পরে জানা যায়, পোস্টটি ছিল প্রথম আলোর রম্য সাময়িকী ‘রস+আলো’র একটি বিশেষ সংখ্যার প্রচারণার অংশ।


মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম আলোর ফেসবুক পেজে ‘স্যরি’ লিখে পোস্টটি প্রকাশ করা হয়। অল্প কথার এই পোস্ট ঘিরে পাঠকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন।


বাংলাপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম আলোর ফেসবুক পেজে দেওয়া পোস্টটি কোনো হ্যাকিং বা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকাশ করা হয়নি। বরং এটি ছিল রস+আলোর একটি বিশেষ সংখ্যাকে ঘিরে পরিকল্পিত প্রচারণা।


স্যরি’ পোস্টের পেছনে রস+আলোর আয়োজন


রস+আলোর ওই সংখ্যার মূল প্রতিপাদ্য ছিল ‘আইডিয়া সংকট’। দেশের গ্যাস, বিদ্যুৎ ও তেলসহ বিভিন্ন খাতে সংকটের মতো নতুন ও আকর্ষণীয় রম্য ভাবনা তৈরির ক্ষেত্রেও সংকট দেখা দিয়েছে—এমন বিষয়কে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, রস+আলোর পক্ষ থেকে পাঠকদের উদ্দেশে জানানো হয়েছে, উপযুক্ত আইডিয়া খুঁজে না পাওয়ায় এবারের সংখ্যায় পাঠকদের প্রত্যাশা অনুযায়ী আনন্দ দিতে পারেননি তারা। সেই ‘আইডিয়া সংকটের’ বিষয়টিই ভিন্নভাবে তুলে ধরতে ফেসবুক পেজে শুধু ‘স্যরি’ লিখে পোস্ট করা হয়।


পাঠকদের কৌতূহল তৈরি করাই ছিল উদ্দেশ্য


সংক্ষিপ্ত এই পোস্টটি পাঠকদের মধ্যে কৌতূহল তৈরি করে এবং দ্রুত আলোচনায় আসে। শুরুতে অনেকে এর কারণ বুঝতে না পারলেও পরে এটি রস+আলোর নতুন সংখ্যার প্রচারণামূলক কৌশল হিসেবে সামনে আসে।


অর্থাৎ, প্রথম আলোর ফেসবুক পেজে হঠাৎ ‘স্যরি’ লেখার পেছনে হ্যাকিং বা কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়ার ঘটনা নয়, বরং রস+আলোর ‘আইডিয়া সংকট’ থিমের বিশেষ রম্য আয়োজনের প্রচারণাই ছিল মূল কারণ।


এমকে/বিএম২৪