নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার, তদারকি নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার, তদারকি নিয়ে প্রশ্ন

ছবি: বিডি মেইল

মো. মমিন আকন, তালতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার তালতলী উপজেলার ছোট বগী এলাকায় পায়রা নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে জাল ফেলে মাছ ধরার ঘটনা ঘটলেও কার্যকর নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয়দের মতে, মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর রাখা জরুরি। এ সময়ে মাছ শিকার অব্যাহত থাকলে মাছের উৎপাদন ও নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


এলাকাবাসী জানান, ছোট বগী এলাকার পায়রা নদীতে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা প্রয়োজন। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা বন্ধে মৎস্য বিভাগ ও প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপও দাবি করেছেন তাঁরা।


নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ ও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।