নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আয়াত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়াত চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আলামিন হোসেনের একমাত্র মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়ি নারায়ণকান্দি গ্রামে বেড়াতে আসে আয়াত। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায় সে।
দীর্ঘ সময় আয়াতকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি আয়াতকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ সুবদিয়া ও নারায়ণকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এমকে/বিএম২৪








