কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের ১৪ পূজামণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট আতিকুর রহমান
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বোয়ালী ইউনিয়নের শিমুলতলা সার্বজনীন বটতলা কালীমন্দিরে বক্তব্য দেন অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা পূজামণ্ডপ পরিদর্শন করতে এসেছি। আজ নবমী, আগামীকাল দশমী। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পক্ষ থেকে আমরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছি। সংসদ সদস্য মজিবুর রহমান সব সময় আপনাদের পাশে আছেন। আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. আবু আহমেদসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমকে/বিএম২৪








