তেরোখাদায় ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার তেরোখাদায় ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক চৌধুরী মেহেদী হাসান (২৯)।
আহত মেহেদী হাসান তেরোখাদা উপজেলার বাসিন্দা। তিনি মৃত লিটল চৌধুরীর ছেলে।
তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত, এতে আর কেউ আহত হয়েছেন কি না এবং মেহেদী হাসানের শারীরিক অবস্থা বর্তমানে কেমন—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।
এমকে/বিএম২৪








