নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

সূত্রঃ বিডি মেইল

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু নবাগত শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।


রোববার (২০ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা, প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।


এ সময় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষা জীবনের সুন্দর ও সফল পথচলা কামনা করা হয়।


উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। নতুন শিক্ষার্থীরা যেন ভর্তি-সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


তারা আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


এদিকে নবাগত শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদলের এ উদ্যোগকে ইতিবাচক ও ব্যতিক্রমী আয়োজন হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।