বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সূত্রঃ সংগৃহীত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন পাখি আক্তার (নাম)। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামে নাঈমের বাড়িতে অবস্থান নেন তিনি।


পাখি আক্তার মোহনপুর উপজেলার তাঁতীপাড়া গ্রামের বাসিন্দা। তার দাবি, নাঈমের সঙ্গে গত চার বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও হয়েছে। নাঈম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে বিয়ে করতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।


পাখি আক্তার বলেন, “নাঈমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন বিয়ে করতে চাইছে না। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছি।”


এদিকে, পাখি আক্তারের অভিযোগ, তিনি নাঈমের বাড়িতে আসার পর নাঈম বাড়ি থেকে পালিয়ে গেছেন। নাঈমের বাবার নাম মো. শফিকুল বলে জানা গেছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে নাঈম বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।