ডেঙ্গু প্রতিরোধে জাবিপ্রবি ছাত্রদলের মশা নিধন কর্মসূচি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জাবিপ্রবি ছাত্রদলের মশা নিধন কর্মসূচি

সূত্রঃ সংগৃহীত

মো. ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে মশা নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাবিপ্রবি শাখা।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।


কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


কর্মসূচি সম্পর্কে জাবিপ্রবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের সুরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাবিপ্রবি শাখার পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের পাশাপাশি মশার বংশবিস্তার রোধ করাই আমাদের উদ্দেশ্য।”


তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই আমাদের ক্যাম্পাসকে মশার উপদ্রব থেকে সুরক্ষিত রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখায়রুল ইফতি, মো. আমান উল্লাহ, মো. রিয়াদ হাসান, সাখাওয়াত হোসেন জিকুসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ১৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত দেশে ৬০ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।