নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কুখ্যাত প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপলকে (৪২), গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। মঙ্গললবার (২ জুন) বিকালে রাজশাহীর মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এসআই নুরুল এসআই সিপন, এএসআই শাকিব, এএসআই বেলাল, এএসআই রাকিবুল ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপল, সে মোহনপুর থানার বিদিরপুর বসন্তকেদার গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। 

তিনি বলেন, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার সি-আর মামলা নং-৬৮/২৪, ধারা: ৪০৬/৪২০ দঃবিঃ মামলার পলাতক আসামী মাজহারুল ইসলাম চপল। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৬টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।